শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবে তরঙ্গ প্লাস

নিউজ ডেস্ক : এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবে তরঙ্গ প্লাস পরিবহনের বাস। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম।

সোমবার (২২ নভেম্বর) রাতে ঢাকা কলেজে বৈঠকের পর বাস দুটিকে ছেড়ে দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় পুলিশ প্রশাসন, শিক্ষক, কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং তরঙ্গ প্লাস পরিবহনের মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ বলেন, এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে তরঙ্গ প্লাস বাসে হাফ পাস সুবিধা নিতে পারবেন। তরঙ্গ প্লাস পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা স্থানীয় পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার ব্যয়ও পরিবহন কর্তৃপক্ষ বহন করবে৷

প্রশাসনের সঙ্গে আলোচনার পর আটক বাস দুটি ইতোমধ্যেই ফেরত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তরঙ্গ প্লাস বাসের মালিক পক্ষের প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন। তিনি বলেন, আলোচনার পর বাস দুটি আমরা নিয়ে আসছি। আজকের ঘটনার জন্য ক্ষমা চেয়েছি। এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিবো।

এর আগে সকালে ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে৷ এতে ক্ষিপ্ত হয়ে তরঙ্গ প্লাসের দুটি বাস সাইন্সল্যাব মোড় থেকে আটক করে ঢাকা কলেজের পাশের নায়েমের গলিতে আটকে রাখেন শিক্ষার্থীরা। মারধরের শিকার হওয়া ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সকাল ১০টায় শাহবাগ এলাকায় বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাসের সহকারীর হাতে মারধরের শিকার হন তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে হাফ পাস নিশ্চিতের দাবিতে মিরপুর রোড অবরোধ করে রাখেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা৷

  • সর্বশেষ