শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইরে পুলিশ, ভেতরে বিএনপির খোকনসহ ৫ শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ

সাজিয়া আক্তার: [২] সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টা থেকে পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তবে বিএনপির কার্যালয় অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করছে পুলিশ। ঢাকা পোস্ট

[৩] খোকন বলেন, আমিসহ ভেতরে পাঁচ-ছয়শ নেতাকর্মী অবরুদ্ধ আছি। বের হলেই আটক করা হচ্ছে। এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের ভয়ে কেউ কার্যালয় থেকে বের হচ্ছে না।

[৪] রুহুল কবির রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ শেষে কিছু নেতাকর্মী খোকনের বাসায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছে। বাংলা নিউজ২৪

[৫] রুহুল কবির রিজভী অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

[৬] খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা বলেন, সমাবেশের পরে দুপুরে নরসিংদী বাসার সামনে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এরপরই পুলিশ ওই বাসা ঘিরে রেখেছে। খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীরা বাসার ভেতরে অবস্থান করছেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়