শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে সেরা দশে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: [২] ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ফিউচার ইঞ্জিনিয়র ক্যাটাগরিতে দশম স্থান অধিকার করেছে বাংলাদেশের দল টিম প্রডিজি। ১৮ থেকে ২১ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ৬৫টি দেশের ২০০টি দল অংশগ্রহণ করে। অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা ঘোষিত হয় ২১ নভেম্বরে। এই অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে।

[৩] এই দলের সদস্যরা হলেন রাজধানীর ডা. মাহবুবুর রহমান মোল্লাহ কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটরডেম কলেজের তৌসিফ সামিন। অন্যদিকে ওপেন ক্যাটাগরিতে অংশ নিয়ে ১৬তম স্থান লাভ করেছে বাংলাদেশের আরেকটি দল পাওয়ারিয়াম। এই সদস্যরা হলেন রাজধানীর নটরডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ, ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ এবং সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ