শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য আটক, নেতৃত্ব দেওয়া হয় দুবাই থেকে

সুজন কৈরী: [২] রাজধানীর পল্টন এলাকায় সোমবার অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের একজন সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময় নারীসহ ৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতের নাম- মো. শামসুদ্দিন (৬১)। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, একাধিক ব্যক্তির পাসপোর্ট, ১টি বিএমইটি কার্ড জব্দ করা হয়েছে।

[৩] সোমবার বিকেলে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল-মোমেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, বর্তমানে দুবাইয়ে অবস্থানরত মোহাম্মদ জিয়াউদ্দিনের পরিকল্পনা ও নেতৃত্বে মানব পাচার হচ্ছে। জিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানী ও গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্র নারীদের বিদেশে যেতে প্রলুব্ধ করে এবং কেউ যেতে না চাইলে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হতো।

[৪] এই মানব পাচারকারী চক্রটি বিদেশে যেতে ইচ্ছুক অনেক পুরুষ ভিকটিমের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে উল্লেখ করে র‌্যাব-১ অধিনায়ক বলেন, আটক শামসুদ্দিন একন পর্যন্ত শতাধিক নারীকে অবৈভভাবে বিদেশ পাচার করেছেন। ভুক্তভোগী নারীদের উদ্ধার এবং মানব পাচারে জড়িত অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়