শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর পল্লবী এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- আমির হোসেন ওরফে চোরা আমির (৫০)। তিনি রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী।

[৩] সোমবার র‌্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার আমির রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিলের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

[৪] গ্রেপ্তার আমিরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৪ সালের ১১ জানুয়ারি ভোরে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কিছুটা দুরে সায়েদাবাদ থেকে গাবতলীগামী একটি বাসে তিনি ও তার অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জন সহযোগী মুখে কাপড় বেধে ডাকাতি করে। ওই সময় বাসে থাকা যাত্রী মতিউর বাধা দিলে তাকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এতে ভিকটিম মতিউর বাসের পেছনের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়।

[৫] এই ঘটনায় নিহতের ভগ্নিপতি খলিলুর রহমান অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আমির হোসেনসহ অন্য আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়