শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভর্তি পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে পিডিএফ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় তথ্য সহয়তা কেন্দ্র, পরিবহণ সেবা, আবাসন সুবিধা সহ বেশকিছু কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

পিডিএফ সভাপতি এস কে এম হেদায়েত উল্লাহ ঢাকাওয়েভকে বলেন, ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসে । অনেক পরীক্ষার্থী শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হয়। স্বাভাবিক শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতায় নেই বিশেষ কোনো কার্যক্রম।

তিনি আরো জানান, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(পিডিএফ) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কাজ করে। যেহেতু বাংলাদেশে উচ্চ শিক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোন বই বা গ্রন্থগত সুবিধা নেই তাই আমরা চেষ্টা করি অডিও রেকর্ডিং এর মাধ্যমে বইগুলোর অডিও তাদের কাছে পৌঁছে দিতে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে শ্রুতিলেখক এর প্রয়োজন হলে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। এছাড়াও আর্থিক সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু আছে।

এ প্রসঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন পরিক্ষার্থী মোঃ সজিব বলেন, ক্যাম্পাস থেকে পরীক্ষার কেন্দ্রগুলো দূরে হওয়ায় শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।পিডিএফ সংগঠন থেকে পরীক্ষার কেন্দ্র,সিটপ্ল্যান খুঁজতে এবং কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছে।

প্রসঙ্গত, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(পিডিএফ) প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।বিশেষ চাহিদাসম্পন্ন তরুন শিক্ষার্থীদের সমন্ধে সমাজে সচেতনতা বৃদ্ধি,তাদের উচ্চশিক্ষার্থে স্কলারশিপ প্রোগ্রাম,সমাজের বিভিন্ন কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত করা সহ বেশকিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

  • সর্বশেষ