শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রী ইভটিজিং কেন্দ্র করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪০

এস এম সাব্বির : [২] জেলায় ইভটিজিং-এর ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

[৩] এ সময় মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের কক্ষের কাঁচ ভাংচুর হয়। রোববার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে ১ টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

[৪] শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাকির হোসেন বলেন, মেডিকেল কলেজের মাঠে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে থাকে। খেলার সময় মাঠের পাশ দিয়ে যাওয়া মেডিকেল কলেজের ছাত্রীদের ইভটিজিংসহ নানা মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

[৫] এ বিষয়টি জানাজানি হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে খেলতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। লাঠি-সোঠা ও ইট-পাটকেল নিয়ে থেমে থেমে চলতে থাকে সংঘর্ষ।

[৬] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুলল ইসলাম ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহতে হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২জনকে আসঙ্কাজনক অবস্থ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৭] সোমবার সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ