শিরোনাম
◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল টাঙ্গাইল কারাগারে

সাজিয়া আক্তার: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল হামিদ সিকদারের সন্ধান পাওয়া গেছে। খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় অন্যের পরীক্ষা দিতে এসেছিলেন। ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এখন হিমেল টাঙ্গাইল কারাগারে আছেন। যুগান্তর

[৩] গত শুক্রবার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বের হন হিমেল। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সোমবার তাঁরা জানতে পারেন হিমেল টাঙ্গাইল কারাগারে।

[৪] টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি জানান, শুক্রবার টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজেয়ানুল হক নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে হিমেল পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রবেশপত্রের ছবির সঙ্গে হিমেলের চেহারার মিল না থাকায় তাঁকে আটক করা হয়। পরে হিমেল স্বীকার করেন, তিনি রেজেয়ানুল হকের বদলি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। প্রথম আলো

[৫] হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সখীপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে ও ঢাকার সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়