শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:০২ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপে বিক্ষোভ সহিংস হয়ে উঠছে, মানুষ কোভিডের নয়া বিধিনিষেধ মানতে চাইছে না

সালেহ্ বিপ্লব: [২] বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পথে নেমেছেন অন্তত ৩৫ হাজার মানুষ। শত শত মানুষ পুলিশের ওপর আতশবাজি ও বিভিন্ন জ্বলন্ত বস্তু ছুঁড়েছে। তাদের ঠেকাতে গিয়ে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সিবিসি

[৩] বিক্ষোভ হচ্ছে কোভিড পাস চালুর বিরুদ্ধে। যারা ভ্যাকসিন নেননি, তারা রেস্টুরেন্ট কিংবা বারে যেতে পারবেন না। জনসমাগম হয়, এমন যে কোনো স্থানে যেতে হলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে। তাতেই অনেক মানুষের আপত্তি, ব্রাসেলসের বিক্ষোভে উপস্থিতি ১০ হাজার ছাড়িয়ে গেছে। গার্ডিয়ান

[৪] বেলজিয়ামে যখন এই উত্তেজনা, নেদারল্যান্ডও উত্তপ্ত হয়ে উঠেছে। লক ডাউনের নতুন কড়াকড়ি মানতে নারাজ সাধারণ মানুষ। এনপিআর

[৫] নেদারল্যান্ডের মানুষ ফুঁসে উঠেছে আগেই। তাদের হামলা ঠেকাতে এক পর্যায়ে গুলী ছুঁড়েছে পুলিশ। নিউ ইয়র্ক পোস্ট

[৬] বিবিসি জানায়, মাস্ক পরাসহ প্রাথমিক সতর্কতাও মানতে নারাজ অনেকে। কিন্তু ইউরোপে কোভিডের নতুন ঢেউ আসায় সরকারও নারাজ তাদের দাবি মানতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়