শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১০:১৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে জুয়ার আসরে আগুন, দৌড়ে পালালো জুয়াড়িরা

আল আমীন: [২] ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে। রোববার বিকালে জেলা সদরের সিরতা চর ভবানীপুরে খোলা মাঠে অস্থায়ী ঘর তুলে এই জুয়ার আসর চলছিল। এ সময় দুই জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।

[৩] কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে রোববার গোপন সুত্রে খবর পাওয়া যায়, সিরতা চর ভবানীপুরে এক শ্রেণির জুয়ারিচক্র ধান কাটা শেষ হওয়ায় খোলা মাঠে পলিথিন, খড় ও চাটাই দিয়ে অস্থায়ী ঘর তুলে রমরমা জুয়ার আসর পরিচালনা করছে।

[৪] বিকালে কোতোয়ালী পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীদের অধিকাংশ পালিয়ে যায়। এ সময় দুই জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে জুয়াড়িদের উঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। জুয়ার আসর পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ লোকজন পুলিশকে সাধুবাদ জানায়। তারা দাবি করেছেন এই প্রথম ওই অঞ্চলে জুয়ার আসর পুড়িয়ে দিলো পুলিশ।

[৫] স্থানীয়রা জানান, আমন মৌসুমের ধান কাটা চলছে। অনেক এলাকায় প্রায় শেষ। ধান কাটার ফলে শুকনা মৌসুমে ফাঁকা মাঠ সৃষ্টি হওয়ায় জুয়াড়ি চক্র খোলা মাঠে অস্থায়ী ঘর তুলে আনাচে কানাচে জুয়া খেলা শুরু করেছে। এ জন্য পুলিশকে কঠোর হতে দাবি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়