শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মায়ের সাথে অভিমান করে, কিশোরীর আত্মহত্যা

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

[৩] নিহত নাজমা আক্তার (১৪) সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের রবি আলমের মেয়ে রোববার (২১ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

[৪] এর আগে, গতকাল শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে নিজ শয়ন কক্ষের সিলিং এর সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

[৫] নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় নাজমা আক্তারের। এর জের ধরে রাত আটটা থেকে নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং এর সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

[৬] কিশোরীর মা ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে নামিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাত তিনটার দিকে চরজব্বর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

[৭] চরজব্বর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়