শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুষার ইমরানের বিদায় গার্ড অব অনারে

রাহুল রাজ: [২] বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম তুষার ইমরান। অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ারটা বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স যে কারও মনে ঈর্ষা জাগাবে। ২১ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি প্রায় ১২ হাজার রান তার ঝুড়িতে। অবশেষে থামলেন তুষার ইমরান।

[৩] চোটের কারণে ক্যারিয়ারটা আরও কিছু সময় বাড়াতে পারলেন না দেশের হয়ে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। রবিবার ৩৭ বছর ৩৩৬ দিনে এসে তিনি বিদায় বলে দিলেন সব ধরনের ক্রিকেটকে।

[৪] রোববার বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ শুরুর আগে গার্ব অব অনারের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় তুষারকে। গত শনিবার ফেসবুকে অবসরের ঘোষণা দেন তিনি।

[৫] আর ২৮ রান করলেই ১২ হাজারির ক্লাবে পা রাখতে পারতেন ২০০১ সালে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করা তুষার। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ৩২ সেঞ্চুরিতে ১১,৯৭২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এই ডানহাতি ব্যাটার। বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়