শিরোনাম
◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাসিনো ব্যবসা: সাবেক কাউন্সিলর সাঈদ, আরমান ও লোকমানের বিচার শুরু

নিউজ ডেস্ক: [২] ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রোববার (২১ নভেম্বর) এই আদেশ দেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান। প্রথম আলো

[৩] এই মামলায় অপর অভিযুক্ত আট আসামি হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমান, এনামুল হক সাঈদের সহযোগী ছালাউদ্দিন, ক্যাসিনো ব্যবসায়ী আবুল কাশেম, তানভীর আহমেদ, আসাদ শাহ চৌধুরী, আওলাদ হোসেন ও জামাল উদ্দিন। তাদের মধ্যে লোকমান, ছালাউদ্দিন, আওলাদ ও জামাল জামিনে আছেন। কারাগার থেকে এনামুল হক আরমানকে আদালতে হাজির করা হয়। পলাতক রয়েছেন অপর চার আসামি।

[৪] আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অবৈধ ক্যাসিনো ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে মোহামেডান ক্লাবের সাবেক সভাপতি লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ নভেম্বর মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদসহ ৯ জনের বিরুদ্ধে গত বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে বলা হয়, সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ দলের ক্ষমতার অপব্যবহার করে মোহামেডান ক্লাবে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন। সাঈদের বন্ধু আবুল কাশেম প্রতিদিন পাঁচ লাখ টাকা দেওয়ার বিনিময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব হলরুম ভাড়া নেন।

[৫] সাঈদের ব্যবস্থাপক আসামি সালাউদ্দিন প্রতিদিন ওই ক্লাব থেকে মমিনুল হক সাঈদের জন্য পাঁচ লাখ টাকা নিতেন। অভিযোগপত্রে আরও বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো ব্যবসা পরিচালনার মাধ্যমে ১২ কোটি টাকা আয় করেন আসামি মমিনুল হক সাঈদ। ওই টাকা তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বৈশাখী এন্টারপ্রাইজের একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়