শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাই দশ উইকেট নিলেন বাংলাদেশে খেলে যাওয়া বোলার শন

স্পোর্টস ডেস্ক: [২] ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে খেলে গেছেন বাংলাদেশের মাটিতে। সেই প্রোটিয়া তরুণ শনিবার গড়লেন এক অনন্য কীর্তি। দক্ষিণ আফ্রিকার তরুণ পেস অলরাউন্ডার শন হোয়াইটহেড এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

[৩] চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ১০ উইকেট নিয়েছেন হোয়াইটহেড। তার বোলিং তোপে মাত্র ১৮৬ রান তাড়া করতে নেমে ইস্টার্নস অলআউট হয়ে গেছে ৬৫ রানে। আর হোয়াইটহেডের দল জিতেছে ১২১ রানের বড় ব্যবধানে।

[৪] এর আগে প্রায় ১১৫ বছর আগে ১৯০৬ সালে ইস্টার্ন প্রভিনসের হয়ে লেগস্পিনার বার্ট ভোলার মাত্র ২৬ রানে নিয়েছিলেন ১০টি উইকেট।- ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়