শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে লাথি দিতে তেড়ে আসা সাদাব খানের ভিডিও নিয়ে তোলপাড়

ডেস্ক নিউজ: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৯ নভেম্বর)। ম্যাচে পাকিস্তানি বোলার সাদাব খানের ‘অশালীন আচরণের’ শিকার হয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান। যদিও এ নিয়ে কোনো তরফ থেকেই এখনও কোনো অভিযোগ ওঠেনি।

তবে মেহেদি হাসানের সাথে অশালীন আচরণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

আফিফ হোসেন আউট হওয়ার পর ম্যাচের ১২তম ওভারের শেষ বলে স্কয়ার লেগের দিকে ফ্লিক করে মেহেদি হাসান একটি রান নিতে দৌড়ে বোলিং ক্রিজে পৌঁছানোর আগমুহূর্তে লাথি দিতে উদ্যত হন সাদাব খান। এ সময় মেহেদি হাসান কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে সরে যান।

ভিডিও ক্লিপটি চিরঞ্জিত অমিত নামের একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করলে তাতে অনেকেই নানান মন্তব্য করতে শুরু করেন।

চিরঞ্জিত অমিত তার ভিডিও পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘একাত্তর এদেশের বর্তমান প্রজন্মের বড় অংশ ভুলে গেলেও পাকিস্তানিরা কিন্তু ভোলেনি। বাংলাদেশের সাথে খেলা হলেই বারবার এ ধরনের আচরণ নিঃসন্দেহে এর প্রমাণ। এরপরও আপনারা "খেলার সাথে রাজনীতি মেশাবেন না" থিওরী ইউজ করে যান...What a disrespectful act!’

কমেন্টে অনেকেই মেহেদি হাসানের নীরব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানিয়েছেন, এক সাথে বিপিএল খেলার দরুন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার কথা।

জায়ান নাঈম নামের একজন লিখেছেন, ‘ভাই না জেনে আউল ফাউল কথা বইলেন না..সাদাব আর মেহেদি..একসাথে বিপিএল খেলেছিলো ওই খান থিকা ভালো ফ্রেন্ডশিপ..’ সাদাবের হঠাৎ করে লাথি মারতে যাওয়া কি ধরনের বন্ধুত্ব- বলেও প্রশ্ন তুলেছে কেউ কেউ। অনেকে আবার সাদাব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত বলেও মন্তব্য করেছে।

  • সর্বশেষ