শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে খুন

মাসুদা ইয়াসমিন: [২] শনিবার রাতে মধ্য রাজাশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত সোহেল হোসেন (২৮) নিলফামারী জেলার জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে। তিনি সাভারে মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন।

[৪] পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সোহেলকে ফোন করে কেউ বাহিরে যেতে বলে। পরে দুবৃত্তরা তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেলে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহতের বাবা মোকছেদুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সোহেল রিকশার ওপর পড়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের পেট দিয়ে রক্ত ঝরছে। পরে ছেলেকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৬] সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার তলপেটে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্বের কোনো ক্ষোভ বা কন্দল থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়