শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যাট কামিন্স নন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হবেন স্টিভেন স্মিথ!

স্পোর্টস ডেস্ক : [২] বল বিকৃতি বিতর্কের পর ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন। সেই স্টিভ স্মিথকেই আবার দেখা যেতে পারে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে। যা পরিস্থিতি, তাতে স্মিথেরই ক্যাপ্টেন হওয়ার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড ফ্রেডেস্টিন সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

[৩] ২০১৭ সালে যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন টিম পেইন। তাসমানিয়া ক্রিকেট টিমের এক মহিলা সাপোর্টস্টাফকে অশ্লীল ছবি পাঠান তিনি। সে সময় ওই ঘটনা কোনও রকমে ধামাচাপা দেওয়া গেলেও তা আবার মাথা চাড়া দিয়ে উঠেছিল। গণমাধ্যমে পেইনের মেসেজ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে তিনি নিজেই অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন।

[৪] স্মিথ-ওয়ার্নারদের বল বিকৃতি বিতর্কের পর অস্ট্রেলিয়ান ক্রিকেট যাকে সামনে রেখে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই পেইনই এখন জাতীয় খলনায়কে পরিণত হয়েছেন। আর তাই স্মিথই ভরসা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের। সামনের মাসেই ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ শুরু। ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেতে ভরসার মুখ তাই স্মিথই। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়