শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ

আয়াছ রনি: [২] কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি কে গুলি করেছে দুর্বৃত্তরা।

[৩] শনিবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহের আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

[৪] অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

[৫] জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলী বুকে গুলিবিদ্ধ হন।

[৬] ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে চমেক হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

[৭] স্থানীয়রা জানিয়েছেন গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

[৮] মেহের আলী পেশায় কৃষক। তাকে গুলি করার কারণ জানা যায়নি। তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে মেহের আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।

[৯] এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়