শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা

স্পোটর্স ডেস্ক: [২] বাংলাদেশ ক্রিকেট দলকে তাদের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে তাদের এই জরিমানা করা হয়। বাংলাদেশের বোলিং শেষ করার জন্য নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের মধ্যে তারা এক ওভার কম শেষ করতে পারে।

[৩] আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যদি তাদের নির্ধারিত ওভারগুলো শেষ করতে না পারে, তাদের প্রত্যেক ওভারের জন্য সর্বনিম্ন শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।

[৪] এই জরিমানা মেনে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সে কারণে কোনো শুনানির প্রয়োজন হয়নি। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়