শিরোনাম
◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাসিক মেয়র আবেগঘন বক্তব্য রেখে কাঁদালেন দলীয় নেতা কর্মীদের

এফ এ নয়ন: [২] গাজীপুর সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে আবেগঘন বক্তব্য রেখে কাঁদালেন দলীয় নেতা কর্মীদের।

[৩] শনিবার (২০ নভেম্বর) সকাল সারে ১১টায় হারিকেন নিজের বাসভবনে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন।

[৪] এসময় তিনি বলেন, আমি করোনা কালীন সময়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অথচ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু আমার প্রতিপক্ষের লোকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন। এছাড়া আমি গাজীপুর কোনো গার্মেন্টস গিয়ে ১০০০ টাকা ও চাইনি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বলেছেন, আমি গাজীপুর সকল গামেন্টস থেকে চাঁদাবাজি করি।

[৫] সিটি মেয়র দীর্ঘ ৩০ মিনিটে সাংবাদিকদের সামনে আবেগঘন কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু আমার অস্তিত্ব। আমি বাংলাদেশে আওয়ামী লীগের একজন পরিবারের সদস্য। আমার দ্বারা কোনো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি হতে পারে না। আমি এখনও বলবো আমার এই বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়।

[৬] তিনি আরো বলেন, আমার পরিবার, আমার সন্তান, আমার মা আমার দিকে চেয়ে আছে। তাই তাদের দিকে তাকিয়ে আমি বলব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ও মা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মাথা পেতে নিব। তিনি যদি এই মুহূর্তে আমাকে ফাঁসির রায় দেন আমি মাথা পেতে নিব।

[৭] এই কথা গুলো বলার সময় তিনি অঝোরে কেঁদে ফেলেন।এসময় দলীয় নেতা কর্মীরা ও কেঁদে কেঁদে আবেগঘন পরিবেশে তৈরি করেন। তবে এসময় অল্প কিছু নেতাকর্মী ছাড়া আর কাউকে দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়