শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ : মুসলমান মানেই পাকিস্তানের সমর্থক

শেখ আদনান ফাহাদ : বাংলাদেশে প্রচুর পাকিস্তানি, কাশ্মীরি, পড়াশোনা করে। ব্যবসা করে। এরা পাকিস্তানকে সাপোর্ট করবে স্বাভাবিক। এটা নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, এটা কাম্য নয়। আবার একাত্তরে পাকিস্তানিদের দালাল আল-বদর আল-শামস, রাজাকার বাহিনীর বংশধরগণ যদি আজ পাকিস্তানকে সাপোর্ট করে তাহলে এই ব্যর্থতা কার?

৫০ বছরেও যদি এদেরকে আলোর পথে না আনা যায় তাহলে আর কবে আনা যাবে? মুসলমান মানেই পাকিস্তানের সমর্থক, এ ধারণা যারা পোষণ করে এবং এই ব্যাখা দিয়ে বেড়ায় এরাও বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাঙালি মুসলমান অত্যন্ত প্রগতিশীল এবং সাহসী এক স¤প্রদায় যারা বাঙালি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। নন-মুসলিম রাজাকারও ছিল। যেমন ত্রিদিব রায়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডর পরে বিশ্বাসঘাতক মোশতাকের মন্ত্রী পরিষদেও নন-মুসলিম মন্ত্রী ছিল। সুতরাং সবাই সাবধানে কথা বলি। জেনে বুঝে বলি, প্রমাণসহ বলি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়