শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ রাস্তায় গাড়ি চালককে মারধর করলেন নারী (ভিডিও)

নিউজ ডেস্ক: এক গাড়িচালককে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের রাজধানীর দিল্লীতে এক নারীকে ক্যাব চালককে মারধর ও হুমকি দিতে দেখা গেছে ওই ভিডিওতে।

ভিডিওটি টুইটারে আপলোড করেন আদিত্য সিং নামে একজন। এই ভিডিও টুইটারে আপলোড হতেই তাতে প্রায় ৬ লাখের বেশি ভিউ হয়েছে। ভাইরাল এই ভিডিওতে একজন নারীকে রাস্তার মাঝখানে একজন ক্যাব চালককে চড় ও ঘুসি মারতে দেখা গেছে। ক্যাব চালকটি নারীটির এমন আচরণ দেখে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পথচারীরা ওই চালককে উদ্ধার করতে এগিয়ে আসেন।

ঘটনার ভিডিও করেন সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি। ওই উদ্ধত নারী পথচারীকে মোবাইলে রেকর্ডিং বন্ধে করতেও হুমকি দেন। অনেকেই ওই বাধা দেওয়ার চেষ্টা করলেও তাকে দমানো যায়নি।

ভিডিও ভাইরাল হতেই নারীটির এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তারা ওই নারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়