শিরোনাম
◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে চার বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

জহিরুল ইসলাম শিবলু: [২] লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের স্বাক্ষরিত চিঠিতে প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

[৩] বহিষ্কৃত নেতারা হলো উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ দুলাল হাওলাদার, চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন বাবুল পাটোয়ারী, দক্ষিন চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা। তারা চারজনই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন।

[৪] চিঠিতে বলা হয়েছে, দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করায় দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাবিধি অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী চার প্রার্থীকে সরাসরি বহিষ্কার করা হলো।

[৫] রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রায়পুর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন নেতাদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছিল। সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করেছে।

[৬] জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার বলেন, বহিষ্কারের বিষয়টি তিনি এখনো জানেন না। তবে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়