শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল ধর্মের মানুষের সম্মান রেখে অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই, পরিকল্পনামন্ত্রী

স্বপন দেব: [২] এম এ মান্নান এমপি বলেছেন, সকল ধর্মের মানুষের সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর।

[৩] শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্টী মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সকল জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসব অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

[৪] তিনি আরোও বলেন, কৃষকেরা সার্বিকভাবে অনেক ভূর্তুকি পায়। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। সরকার কৃষকদের কাছে ৫ ভাগের ১ ভাগ দামে ইউরিয়া সার বিক্রি করে। এটা কি ভূর্তুকি নয়? কৃষকেরা ডিজেল এবং বিদ্যুৎ সেচের কাজে ব্যবহার করে, সেটাও কম দামে দেয়া হয়।’

[৫] তিনি বলেন, ‘নানা ভাবে আমরা কৃষদের সহায়তা দিয়ে থাকি। তাদের সাথে আমাদের কোন বিরোধ নয়, তারা আমাদেরই লোক।’ মন্ত্রী বলেন, ‘সকল বিবেচনা আখেরে জনগনের কল্যানেই করা হয়।’

[৬] আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়