শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির সঙ্গে লড়াইয়ে ক্রিকেট জুয়াড়িরা

স্পোর্টস ডেস্ক : [২] বদলে গেছে ক্রিকেটের জুয়ার ধরন। এখন জুয়া হয় ম্যাচের ছোট ছোট অংশে, প্রতি ওভার এমনকি প্রতি বল ধরে। আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অ্যালেক্স মার্শাল মনে করেন, আন্তর্জাতিক জুয়াড়িরা ইউরোপের লিগে টাকা ঢালছে। তিন হাজার ডলারের বিনিময়ে তাদের বলা হচ্ছে খারাপ খেলতে। তবে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে কঠোর অবস্থান নেবে আইসিসি।

[৩] অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেট যত আধুনিক হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ফিক্সিং-এর নানা কৌশল। আধুনিক জুয়া ঠেকাতে প্রতিনিয়তই ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে নিয়ে না ভেবে আইসিসির ভাবনা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে। কেননা সেখানে নজরদারি তুলনামূলকভাবে কম।

[৪] আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অ্যালেক্স মার্শাল জানান, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আমাদের আর খুব একটা চিন্তা নেই। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে আমাদের দুর্নীতি দমন শাখা খুব ভালো কাজ করছে। আসল সমস্যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। গত দু’বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আমাদের যা অভিজ্ঞতা, তাতে দেখেছি জুয়াড়িরা দলের মধ্যে ঢুকে পড়ে পেছন থেকে কাজ করে। কিছু হলে মালিকের নাম সামনে চলে আসে। তথ্যসূত্র যমুনাটিভি,

  • সর্বশেষ
  • জনপ্রিয়