শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার বার্সেলোনার প্রধান কোচ হিসেবে পথচলা শুরু হচ্ছে জাভি হার্নান্দেসের

স্পোর্টস ডেস্ক: [২] কোচ রোনাল্ড কুমানকে বিদায় করে দেওয়ার পর গত ৬ নভেম্বর জাভিকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা। পুরনো ঠিকানায় নতুন অধ্যায় শুরু করবেন তিনি আগামীকাল শনিবার (২০ নভেম্বর), লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হবে বেনফিকার। এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে তাদের।

[৩] সময়টা মোটেও ভালো কাটছে না বার্সেলোনার। লিগ টেবিলে তারা আছে নয় নম্বরে। এখন পর্যন্ত খেলা ১২ রাউন্ডে তাদের জয় ৪টি, হার ৫টি, পয়েন্ট কেবল ১৭। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে তারা পিছিয়ে ১১ পয়েন্টে। আর দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট দূরে আছে তারা। গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়