শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজউকে সেবা সপ্তাহ শুরু হচ্ছে ১ ডিসেম্বর

সুজিৎ নন্দী: [২] সেবা গ্রহীতাদের সহজে এবং দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে সাতদিন ব্যাপী সেবা সপ্তাহ শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সেবা সপ্তাহ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

[৩] সেবা সপ্তাহ চলাকালে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদনপত্র, রাজউকের প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দান-সেবা, আম-মোক্তার অনুমোদন ইত্যাদি সেবা দেওয়া হবে।

[৪] রাজউক সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে রাজউকের প্রধান কার্যালয়ে আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।

[৫] বৃহস্পতিবার রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। রাজউক পরিচালক (প্রশাসন) এ বিষয়ক একটি নোটিশ ইতোমধ্যে সব কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন। এছাড়া সেবা সপ্তাহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজউকের চেয়ারম্যানের সভাপতিত্বে রাজউকের প্রধান কার্যালয় সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

[৬] সেবা গ্রহীতাদের সহজ এবং দ্রুত সেবা দেওয়াই রাজউকের সেবা সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য। আগ্রহী সেবা গ্রহীতাদের সেবা সপ্তাহে সেবা গ্রহণ এবং সেবা উন্নয়নে পরামর্শ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়