শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহবধূ শারমিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সানজিদা রুমা: [২] বিয়ের ৯ মাসের মাথায় গোয়াল ঘরে পরে থাকে শারমিনের নিথর দেহ। শ্বশুরবাড়ির লোকজন বলছে, শারমিনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে শারমিনের বাবাসহ এলাকাবাসীর দাবি এটি পরিকল্পিত হত্যা, আত্মহত্যা নয়।

[৩] এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ মানববন্ধন করে অভিযুক্তদের ফাঁসির দাবি জানান শারমিনের পরিবার ও এলাকাবাসী।

[৪] মানববন্ধনে শারমিনের বাবা বলেন, আমি গরিব বলে কি আমার মেয়ে হত্যার বিচার পাব না। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের হত্যার বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সিআইডি’র কাছে মামলার তদন্তভার হস্তান্তরের ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।

[৫] ৬ নভেম্বর নরসিংদী উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ গ্রামে এ ঘটনার পরদিন শারমিনের বাবা গোলাপ মিয়া বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শ্বশুর, শাশুড়িসহ ইলিয়াছ ও চাঁদনী বেগম নামে চারজনকে অভিযুক্ত করা হয়।

[৬] তবে এ বিষয়ে বেলাব থানার ওসি শাফায়েত হোসেন পলাশকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

  • সর্বশেষ