শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার গাছের খেজুর খাচ্ছে অন্যরা!

জিসান রহমান, ফেসবুক থেকে, গাছ আমি লাগিয়েছি,যত্ন আমি নিয়েছি,কষ্ট আমি করেছি,সময় আমি দিয়েছি,তারপরও আমার গাছের খেজুর খাচ্ছে অন্যরা!
এর একমাত্র কারণ আমি অযথা নিজের দোষ ত্রুটি না দেখে অন্যের দোষ-ত্রুটি নিয়ে মাতামাতি করেছি।অযথা চায়ের আড্ডায় অন্যকে নিয়ে কটুকথা বলেছি। হায় আফসোস!
কেনো অন্যের সমালোচনা করে নিজের নেক-আমল সমুহ নষ্ট করবো?
গীবত তোমার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে,তাহাজ্জুদ না থাকলে সুন্নাত আমল নিয়ে নেবে,আর সেটাও না থাকলে তোমার ফরয ইবাদতের আমল নিয়ে নেবে,সবগু‌লোর কোনটা না থাক‌লে ছোট ছোট নেক আমলগু‌লো হ‌লেও নে‌বে,নে‌বেই।
গীবত সম্পর্কে আল্লাহতা’য়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন,
وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ
অর্থ: ধ্বংস ওই ব্যক্তির জন্য,যে লোক-সম্মুখে বদনামী করে এবং পৃষ্ঠ-পেছনে (অগোচরে) নিন্দা করে।
(সূরা হুমাযাহ্ : ১)
তাই,নিজের আমল অন্য কাউকে ফ্রিতে দিতে না চাইলে পরনিন্দা করা এখন হ‌তে বন্ধ করতে হবে।
আল্লাহ আমাদের অন্যের গীবত করা থেকে হেফাজত করুন..... আমিন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়