শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি ডেকেছে বিএনপি

শিমুল মাহমুদ: [২] বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] তিনি বলেন, খালেদা জিয়ার জীবনরক্ষার জন্য বিদেশে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী শনিবার ২০ নভেম্বর শনিবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে ও সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে গণঅনশন কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অনশন অনুষ্ঠিত হবে।

[৪] ঢাকায় কর্মসূচি পালনে ভেন্যুর অনুমতি না পেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅনশন করবে বিএনপি, বলে জানান ফখরুল।

[৫] লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম এখন যে অবস্থায় আছেন, তা সমাধানযোগ্য। কিন্তু চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, সময়যোপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে তিনি এমন এক জায়গায় উপনীত হবেন, যখন কোনও চিকিৎসায় কাজে লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়