শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত ‘বাংলাদেশ-পাকিস্তান’ ইকুয়েশন এবং ‘ভারত’

মোহাম্মদ এ আরাফাত
পাকিস্তানের দালালদের পরবর্তী প্রজন্ম এখনো বাংলাদেশি হয়ে উঠতে পারেনি। বাংলদেশের সঙ্গে যে পাকিস্তানের একটি আলাদা ইকুয়েশন আছে এটা তারা এখনো মানতে পারে না। পাকিস্তানের ২৩ বছরের শোষণ-শাসন, মুক্তিযুদ্ধের গণহত্যা ও লক্ষাধিক নারীর সম্ভ্রমহানীর বাস্তবতায় বাংলাদশের ক্ষেত্রে পাকিস্তান দেশটার সাথে পৃথিবীর আর কোনো দেশেরই তুলনা আসতে পারে না সেটা ভারতই হোক চীনই হোক বা আমেরিকা।

অথচ আটকে পড়া পাকিস্তানিগুলো এখনো পাকিস্তানের চশমাই পরে আছে। বাংলাদেশের একজন মানুষ পাকিস্তানবিরোধী হতে পারে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণেই, ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই-রাজাকার শাবকগুলো তা মানতে পারে না। কারণ তাদের মস্তিষ্কে বাংলাদেশ নেই, আছে পাকিস্তান। যে কারনে তারা বাংলাদেশ-পাকিস্তান ইকুয়েশনের মধ্যে সবসময় ভারতকে টেনে আনে। এই রাজাকার শাবকগুলোকে কে বোঝাবে, যারা পাকিস্তানবিরোধী তারা আসলে স্বাধীনতার পক্ষশক্তি ও দেশপ্রমী এবং দেশপ্রমীরা দেশের স্বার্থে ভারতসহ অন্য কোনো দেশকেই ছাড় দেয় না।

[২] ‘পাকিস্তানের দালাল’ বনাম ‘ভারতের দালাল’ : ১৯৭১ সালে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী ‘আইয়ুব খান-ইয়াহিয়া খান’ ও তাদের দালাল রাজাকার-গোলাম আযমরা স্বাধীনতার সময় থেকেই এ দেশের মুক্তিকামী মানুষদের বিতর্কিত করার সবরকম চেষ্টা করেছিলো আর এর সবচেয়ে বড় উপাদান ছিলো আওয়ামী লীগকে রুশ-ভারতের দালাল বলে আখ্যা দেওয়া। এরই ধারাবাহিকতায় এখনো পাকিস্তানি প্রেতাত্মাদের চোখে আওয়ামী লীগ ভারতের দালাল। কারণ পাকিস্তান ও তাদের এদেশীয় দালালরা মনে করে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই আওয়ামী লীগ কেন অন্য কোনো দেশের দালালি করবে? তাহালে তো পাকিস্তানের দালালি করে, আপোস করে, ক্ষমতা ভাগাভাগি করে নিতে পারতো। আসলে বাংলাদেশে ভারতের দালাল বলে কিছু নেই। এ দেশে যদি কোনো দালাল থেকে থাকে, সেটা পাকিস্তানের। আর তারাই মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ও বাংলাদেশপন্থীদের ভারতের দালাল বলে অপপ্রচার করে। ১৯৭১ সালেও পাকিস্তান ও তাদের এদেশীয় দালালরা মুক্তিযোদ্ধাদের ‘ভারতের দালাল’, ‘ভারতের চর’ -এসব কথা বলে অপপ্রচার করতো। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তারা দেশপ্রেমী হয়, তারা অন্য দেশের দালালি করতে পারে না। যারা দেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে দালালি করেছে তারাই আসল ও প্রমাণিত দালাল।

সত্য কথা হলো, পাকিস্তানের দালালরা নিজেদের দালালিকে ডিফেন্ড করার জন্য বাংলাদেশের পক্ষের মানুষগুলোকে ‘ভারতের দালাল’ হিসেবে কাল্পনিকভাবে সামনে এনেছে- কারণ তাঁদের একটা পাল্টা পক্ষ তৈরি করতে হয়, তাঁদের অপরাজনীতি চালিয়ে যাবার জন্য। দেশের স্বার্থের বিরুদ্ধে কারোরই যাওয়ার কথা না, কিন্তু ১৯৭১ সালে যারা দেশের বিরুদ্ধে গিয়েছিলো তারা ছিলো পাকিস্তানের দালাল, রাজাকার। রাজাকার গং হচ্ছে দেশবিরোধী একটা প্রতিষ্ঠিত সত্তা। এই রাজাকারের পরবর্তী প্রজন্মও জন্ম নিয়েছে এবং তারাই পাকিস্তানের বিজয়ে এতো উল্লাসিত হয় এবং পরাজয়ে এতো কষ্ট পায়।
লেখক: চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়