শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, সারাদেশের সাথে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: নওগাঁয় পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর শ্রমিকরা সারাদেশের সাথে নওগাঁর বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আরটিভি

জানা গেছে, দুপুরের দিকে শহরের মশরপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ওই বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনাল এলাকায় যায় পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান, দুটি বাস ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের সাথে নওগাঁর বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসটার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ বাস মালিক সমিতির শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে করে শ্রমিকরাই বাস চালানো বন্ধ ঘোষণা করেছে। তবে বিষয়টি নিয়ে আমাদের নেতাকর্মীরা কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়