শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ দাবি করছে হাজার হাজার অস্ট্রেলীয় নাগরিক

সুমাইয়া মিতু: [২] স্থানীয় পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সরকার ‘নো-ফল্ট’ ক্ষতিপূরণ প্রকল্প চালু করেছে। কমপক্ষে ১০ হাজার মানুষ সরকারের এ নো-ফল্ট ক্ষতিপূরণ প্রকল্পের অধীনে কোভিড টিকা-সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হবে। ইয়ন

[৩] কোভিড টিকা গ্রহণের ফলে যেসব রোগীরা মাঝারি থেকে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন এবং কমপক্ষে একরাত হাসপাতালে কাটাতে হয়েছে তাদের চিকিৎসা খরচ দেওয়া হবে। প্রতিবেদনে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যারা কোভিড টিকা-সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য স্ট্রোক বা হার্টের প্রদাহের মতো বিরল সমস্যর সম্মুখীন হয়েছেন তাদেরকেও সম্পূর্ণ চিকিৎসার খরচ দেওয়া হবে। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়