শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর কীটনাশক পানে আত্মহত্যা

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর কীটনাশক পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম হেমালি বেগম (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী।

[৩] বুধবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। হেমালি বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে মাদারীপুর জেলায় এবং ছেলে বিয়ে করে বাড়িতেই থাকে।

[৪] থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী হেমালি বেগম পারিবারিক কলহের জেরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জমিতে দেওয়ার জন্য বাড়িতে থাকা কীটনাশক পান করেন। তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বোয়ালমারী পৌরসভার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ নামক স্থানে পৌঁছালে হেমালি বেগম মারা যান। বোয়ালমারী থানা পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে।

[৪] এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ওই মহিলা কীটনাশক পান করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। অবস্থা ভালো না হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

[৫] বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সম্পাদনা:শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়