শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হয়ে আরো অনুশীলন করার পরামর্শ প্রধানমন্ত্রীর

জেরিন আহমেদ: [২] বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ পরবর্তী দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। এসময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে প্রধানমন্ত্রী একথা বলেন। ডিবিসি টিভি

[৩] এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের হেরে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা এতো হতাশ হন কেনো ? আমি এই হতাশা আর দেখতে চাই না। জাগোনিউজ ২৪

[৪] শেখ হাসিনা আরও বলেন, কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। কখন যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে, ছক্কা হবে তাতো বলা যায় না। সব সময় সব অংক মেলে না। এটাও বাস্তব কথা।

[৫] বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা যেটা আশা করেছিলাম, আমাদের খেলোয়াড়রা তা খেলতে পারেনি। তাই বলে আমি কিন্তু আমাদের ছেলেদের কখনো হতাশ করিনি। আমি তাদেরকে বলি, আরো ভালো খেলো। আরো মনযোগী হও আরো বেশি অনুশীলন করো। করোনার কারণে তারা অনুশীলন করতে পারেনি। তার পরেও বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।

[৬] সুতরাং, কথায় কথায় এত হতাশ হওয়া তো ঠিক না। এটাই আমাদের একটা মানসিক সমস্যা হয়ে গেছে। একটুতেই হতাশ। বেশি হতাশ হওয়া যাবে না। মাঝামাঝি থাকতে হবে। আগামীতে নিশ্চয়ই ভালো করবে। নতুন প্রজন্ম আসছে, তারা ভালো করছে। বাংলানিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়