শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনওর নম্বর ক্লোন করে ইউপি প্রার্থীর কাছে চাঁদার দাবি

আনোয়ার হোসেন, রাণীশংকৈল প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেনের দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার এ ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় সজাগ থাকার জন্য চেয়ারম্যান সহ সকল প্রার্থীদের বলেছেন ইউএনও।

[৩] জানা গেছে, উপজেলার দুওসুও ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান চৌধুরীকে সোমবার সকালে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে নির্বাচনে বিজয়ী করে দেবেন বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যদিকে, বিকেলে ভানোর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলামের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতারক চক্র।

[৪] দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান জানান, সোমবার সকালে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে একটি ফোন আসে। ইউএনও পরিচয়ে ১০ লাখ টাকা চাওয়া হয়।

[৫] ইউএনও যোবায়ের হোসেন বলেন, ‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। চেয়ারম্যান প্রার্থীদের ডেকে এ সব বিষয়ে সতর্ক করা হয়েছে।’

[৬] বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে।
লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়