শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-পাকিস্তান সীমান্তে যাবেন না, মার্কিনীদের সাবধানে থাকতে বলল বাইডেন প্রশাসন

রাশিদুল ইসলাম : [২] সন্ত্রাসবাদী হামলা, সংকীর্ণ জাতিদাঙ্গার শঙ্কা উল্লেখ করে মার্কিন নাগরিকদের পাকিস্তান যাওয়ার ভাবনা পুনর্বিবেচনার আবেদন করল বাইডেন প্রশাসন। যারা ভারত সফরে যাবেন, তাদের অতিরিক্ত সাবধান থাকতে বলেছে ওয়াশিংটন। ভারত ও পাকিস্তানের ব্যাপারে লেভেল টু ও থ্রি পরামর্শ জারি করেছে হোয়াইট হাউস। দি ওয়াল

[৩] যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নাগরিক অসন্তোষের কারণ দেখিয়ে জম্মু কাশ্মীর যেতে নিষেধ করেছে, অন্তত তারা যেন কখনই সশস্ত্র সংঘাত, বিপদের আশঙ্কা মাথায় রেখে ভারত-পাকিস্তানের সীমান্তের ১০ কিমির মধ্যে না যান।

[৪] মার্কিন পরামর্শকরা বলছেন ভারতীয় কর্তৃপক্ষই বলছে, সবচেয়ে দ্রুত বেড়ে চলা অপরাধের মধ্যে আছে ধর্ষণ। পর্যটনের স্থানগুলি, অন্যান্য জায়গায় যৌন নিগ্রহের মতো হিংসাত্মক অপরাধ ঘটছে। সন্ত্রাসবাদীরা পর্যটনস্থল, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, পরিবহণ কেন্দ্রস্থলগুলিতে কোনও আগাম হুঁশিয়ারি না দিয়েই হামলা চালাতে পারে।

[৫] আর মার্কিন সরকারের পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলঙ্গানা, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের গ্রামীণ এলাকায় জরুরি পরিস্থিতিতে সাহায্য পাঠানোর ক্ষমতা সীমিত। তাই মার্কিন নাগরিকদের ওইসব এলাকায় যেতে হলে বিশেষ অনুমতি নিতে হবে।

[৬] বিদেশ দপ্তরের পরামর্শে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যেতেও নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের। সন্ত্রাসবাদ, অপহরণের কারণে ফেডেরালি অ্যাডমিনিস্টারড ট্রাইবাল এলাকায় যেতেও বারণ করেছে তারা। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তর বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে হামলার ছক কষে যাচ্ছে। কট্টরপন্থী গোষ্ঠীগুলি হিংসা ছড়াতে বদ্ধপরিকর। তাদের টার্গেট সাধারণ মানুষ, পুলিশ। অতীতেও পাকিস্তানে মার্কিন কূটনীতিক ও কূটনীতিক আবাসগুলি তাদের সন্ত্রাসের নিশানা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়