শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইমরান খান

সুমাইয়া মিতু: [২] সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি থেকে তথ্যটি জানা যায়। পাকিস্তানের অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(ওগরা) নভেম্বরের ১৬ তারিখ থেকে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছে। ১৬ নভেম্বর থেকে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৫ রুপি করে বৃদ্ধির প্রস্তাব রাখা হয় এ প্রতিবেদনে। ডন

[৩] বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেট্রোলজাত পণ্যের দাম ওঠানামা করছে। পাশাপাশি বিনিময় হারের তারতম্যও দামকে প্রভাবিত করছে। পাকিস্তানে গত দুই মাসে অন্তত দুই দফায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। এমন পরিস্থিতিতে আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওগরা। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়