শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংগীতশিল্পী নয়, আমার হবার কথা ছিলো নৃত্যশিল্পী: রুনা লায়লা

মনিরুল ইসলাম: [২] দেশের কিংবদন্তি সংগীত তারকা রুনা লায়লা। সংগীতশিল্পী নয়, আমার হবার কথা ছিল নৃত্যশিল্পী। টানা চার বছর করাচীর বুলবুল ললিতকলা একাডেমির করাচীতে ভরতনাট্যম, কত্থক, কত্থকলি শেখেন তিনি। তবে শেষ পর্যন্ত গানের মাঝেই থেকে যান। এভাবেই তাঁর সংগীত শিল্পী হবার কথা জানিয়েছেন।

[৩] তিনি গান গেয়েই বাংলাদেশের রুনা লায়লা ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে ৩ দিনে ৩০টি গানে কণ্ঠ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছিলেন তিনি। ১৭টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন রুনা লায়লা।

[৪] তার শিল্পী হবার গল্পই শোনাবোন আগামী ১৭ নভেম্বর তার ৬৯তম জন্মদিনে।

[৪] মাছরাঙার বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে বলবেন রুনা লায়লা তার সংগীত জীবন কথা। বাংলাদেশের খুব কম নায়িকাই আছেন, যারা জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া গানে ঠোঁট মেলাননি।

[৫] মজার ব্যাপার হলো, রুনা লায়লা তাঁর ৫৭ বছরের বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ১২ বছরের এক কিশোরের জন্য গান গেয়ে। ১৯৬৪ সালে বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর অনুমতি নিয়ে সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানের ‘জুগনু’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। ‘গুড়িয়াসি মুন্নী মেরি ভাইয়া কি পেয়ারি’ গানটি কণ্ঠে তোলার জন্য একটানা দুই মাস প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

[৬] মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ একটি পর্ব সম্প্রতি ধারণ করা হয়।

[৭] সেখানেই স্বাধীনতা পদক বিজয়ী রুনা লায়লা তাঁর জীবনের নানা জানা-অজানা গল্পের ডালি মেলে ধরেন। ১৭ নভেম্বর কিংবদন্তি রুনা লায়লা’র ৬৯তম জন্মদিনকে সামনে রেখে এই বিশেষ পর্বটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। রুম্মান রশীদ খান ও সিঁথি সাহা’র সঞ্চালনায় বিশেষ এই ‘রাঙা সকাল’।

  • সর্বশেষ