শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসএসসি পরীক্ষার প্রথম দিনেই রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৪৬৩ পরীক্ষার্থী

ইফতেখার আলম: [২] রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনেই অনুপস্থিত হয়েছেন ৪৬৩ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসেবে দশমিক ৫৮ শতাংশ। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] শিক্ষাবোর্ড সূত্রে জানা যায় রাজশাহী জেলায় এই বিষয়ে পরীক্ষার্থী ছিলো ১১ হাজার ৭৭৪ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ হাজার ৭১০ জন। সেই হিসেবে অনুপস্থিত ৬৪ জন পরীক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৫ হাজার ৭২৮ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী। এছাড়া নাটোরে ৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৮৫২ জন। অনুপস্থিত ২৮ জন পরীক্ষার্থী।

[৪] নওগাঁয় ১১ হাজার ১৩৭ জন শিক্ষার্থী মধ্যে পরীক্ষা দিয়েছে ১১ হাজার ৫১ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৮৬ জন পরীক্ষার্থী। পাবনায় ১১ হাজার ৩১৯ জন শিক্ষার্থী মধ্যে পরীক্ষা দিয়েছে ১১ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৫৬ জন পরীক্ষার্থী। সিরাজগঞ্জে ১৩ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৩ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৭৬ জন পরীক্ষার্থী।

[৫] বগুড়ায় ১৫ হাজার ৬৮ জন শিক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৯৬ জন পরীক্ষার্থী। জয়পুরহাটে ৫ হাজার ২৮৯ জন শিক্ষার্থী মধ্যে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ২৬২ জন শিক্ষার্থী। অননুস্থিত ২৭ জন পরীক্ষার্থী।

[৬] প্রসঙ্গত, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে ২ লাখ ৭ হাজার ৫৬৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বোর্ডে আওতাধীন ২৬৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়