শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে দুই অপহরণকারী আটক, ভিকটিম উদ্ধার

আয়াছ রনি, কক্সবাজার: [২] কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে ২ অপহরণকারীকে আটক করেছে ১৫ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা। এসময় মো. হাবিবুল্লাহ (৫৫) নামে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

[৩] সোমবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

[৪] আটকরা হলেন- মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হাসান (৩২) এবং সদরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

[৫] আবু সালাম চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকা থেকে র‍্যাবের একটি অভিযানিক দল এক ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

[৬] আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১৪ নভেম্বর মাগরিবের নামাজের পর ভিকটিমকে অপহরণ করে সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন হোটেল-মোটেল জোনে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়।

[৭] তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়