শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

স্পোর্টস ডেস্ক : [২] ড্র করলেই মিলবে বিশ্বকাপের টিকেট-এমন সমীকরণের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। পরে ব্যবধান ধরে রাখতে না পারলেও লক্ষ্য পূরণের পথেই ছিল তারা। শেষ মুহূর্তের গোলে তাদের স্তব্ধ করে দিল সার্বিয়া। নাটকীয় জয়ে দলটি নিশ্চিত করল কাতার বিশ্বকাপে খেলা।

[৩] লিসবনে রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে সার্বিয়া।

[৪] আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পর্তুগালের আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। তবে বিশ্ব মঞ্চে খেলতে হলে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়