শিরোনাম
◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ◈ ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাশিমপুর থানার বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারী ও চালক নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (১৪ নভেম্বর) অজ্ঞাত মোটরসাইকেল আরোহী কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় চন্দ্র-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে সড়ক ডিভাজকের সঙ্গে আঘাত লেগে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেলচালক পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়