শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিকৃবিতে সিজারে ছাগলের বাচ্চা প্রসব!

নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিজার (অস্ত্রোপচার) করে একটি ছাগলের বাচ্চা প্রসব করানো হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে এ সিজার করা হয়।

সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে এ সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়।

রোববার রাতে অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় জানান, ওই ছাগলটি সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার একজনের। গতকাল (শনিবার) থেকে ছাগলের প্রসব ব্যথা ওঠলেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হচ্ছিল না। এ অবস্থায় তিনি প্রথমে ছাগলটিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানের দায়িত্বরতরা চেষ্টা করেও স্বাভাবিক বাচ্চা প্রসব করাতে পারেননি। পরে রোববার সকালে ছাগলটিকে সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসেন ছাগলের মালিক।

তিনি বলেন, ছাগলটির পেছনের দিকে আঘাতপ্রাপ্ত ছিল। তাই স্বাভাবিক প্রসব হয়নি। পরে রোববার দুপুরে সিজারের মাধ্যমে ওই ছাগলের দুটি বাচ্চা প্রসব করানো হয়। বর্তমানে মা ছাগল ও ছানা দুটি ভালো আছে। ছাগলকে প্রয়োজনীয় চিকিৎসা ও মালিককে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। - সময় অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়