শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের মা নয় সন্তান নিতে চাই, বললেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। কবে বিয়ে করবেন তিনি, বহু বছর ধরেই এমন প্রশ্নের মুখোমুখি হয়ে চলেছেন এই মহাতারকা। এবং এবার, মনে হচ্ছে এই সুপারস্টার তাঁর পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। বললেন, সন্তান নিতে চান তিনি।

কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছিল, বিয়ে না করলেও সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা-প্রযোজক করণ জোহরের পদাঙ্ক অনুসরণ করে সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে বাবা হওয়ার পরিকল্পনা করছেন ৫৩ বছর বয়সী সালমান খান।

সালমান খান যে বাচ্চাদের ভালোবাসেন, তা অজানা নয় কারো। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার তিনি বাচ্চাদের সঙ্গে তোলা আদুরে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। সালমান বললেন, সন্তান নিতে তীব্র ইচ্ছে রয়েছে তাঁর, তবে সন্তানের সঙ্গে মাকে চান না তিনি।

আজ মুম্বাই মিররের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, পিতৃত্বের পরিকল্পনা প্রকাশ করেছেন সালমান খান। বলেছেন, ‘আমি বাচ্চাকাচ্চা চাই, কিন্তু সন্তানের সঙ্গে মাও আসবে। আমি মা চাই না।’ তবে সালমান আরো জানান, সন্তানদের দেখভাল করার মতো সামর্থ্য তাঁর আছে। ওদের দেখভালের জন্য তাঁর ‘গোটা গ্রাম’ রয়েছে।

সন্তান নিতে চাইলেও আপাতত বিয়ের কোনো ইচ্ছে নেই বলিউড ভাইজানের। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে সালমান বলেন, ‘আপাতত নয়।’

এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছিল, শাহরুখ খান, করণ জোহর, আমির খান, একতা কাপুর, তুষার কাপুরসহ বলিউডের অন্য সেলিব্রেটিদের দলে ভিড়তে চলেছেন ভাইজান সালমান খান, যাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান নিয়েছেন।

সালমান খানকে আগামীতে ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে এবারের ঈদুল ফিতরে। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। এ ছাড়া জনপ্রিয় ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং করছেন সালমান, এ বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়