শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্দিক মাহমুদ: হুমায়ূন আহমেদই প্রথম কলকাতাভিত্তিক ‘বাংলা সাহিত্য’কে ‘বাংলাদেশের সাহিত্য’ বানিয়ে দিতে পেরেছিলেন

সিদ্দিক মাহমুদ: হুমায়ূন আহমেদই প্রথম কলকাতাভিত্তিক ‘বাংলা সাহিত্য’কে ‘বাংলাদেশের সাহিত্য’ বানিয়ে দিতে পেরেছিলেন। এমন একসময় এসেছিলো, যে সারা একুশে বইমেলায় একটাও কলকাতাভিত্তিক বই বিক্রি হতো না। টিএসসির সামনে, চারুকলার সামনে রিকশা ভ্যানে করে কলকাতাভিত্তিক বই বিক্রি করা হতো। এতে কলকাতাপ্রেমীরা প্রবল ক্রোধান্বিত হয়েছিলেন। তারা নানাভাবে হুমায়ূন আহমেদকে অপমান/অপদস্ত করে থাকেন। হুমায়ূন আহমেদ যেকোনো সাহিত্যিকেই না সেটা প্রমাণ করতে সর্ব মেধা, সর্ব শক্তি ব্যয় করেন। এমনকি শহীদ বুদ্ধিজীবীর সন্তান মনেপ্রাণে, স্বাধীন বাংলাদেশে মানুষ হুমায়ূন আহমেদকে ‘রাজাকার মানসিকতাসম্পন্ন’, ইসলামবিরোধী বলে চালাতেও সচেষ্ট হন।

এতে তাদের লাভ? লাভ হলো হুমায়ূন আহমেদের পাঠক কমে গেলে কলকাতাভিত্তিক ‘বাংলা সাহিত্যের পাঠক বাড়বে’। হুমায়ূন আহমেদ মরে গেলেও সেই ধারা আজও বিদ্যমান। এ দেশের পাঠক কলকাতাভিত্তিক ‘বাংলা সাহিত্য পড়া কমিয়ে দিয়েছে, এ দেশের পাঠক আজকাল বাংলাদেশি লেখকের বই পড়ছে। আগ্রহভরেই পড়ছে।’ কলকাতাপ্রেমীদের চরম গাত্রদাহ তো হবেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ