শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত: বিএনপি উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে আসকারা দেয়

মোহাম্মদ এ আরাফাত: শুক্রবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা, বয়ান ও প্রশ্ন-উত্তর ঘণ্টা ধরে চলছিলো। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ঘাটলে এরকম প্রচুর প্রোগ্রাম দেখা যায়। টেলিভিশন চ্যানেলের মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের বাণী পৌঁছে যাচ্ছে। ইসলাম প্রচার ও প্রসারে কোনো সমস্যাই নেই এদেশে।

কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আলেম নামের কিছু জালেম ওয়াজের নামে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজে বিষ ছড়ায়, নারী বিদ্বেষী অশ্লীল বক্তব্য প্রচার করে কিংবা ধর্মের বিতর্কিত ব্যাখ্যা দেয় অথবা, ধর্মের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে এবং দেশে সংঘর্ষ-সহিংসতা বাধানোর চেষ্টা করে।

ধর্মের নামে সমাজ ও দেশ বিরোধী অপকর্মে যুক্ত এরকম কিছু তথাকথিত আলেম ইতোমধ্যে আইনের আওতায় এসেছে। অথচ রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তাদের অনেকেই নানাভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করে। দুঃখজনক হলেও সত্য বিএনপি এবং তার মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরেরও এদের জন্য দরদ উথলে উঠে।

বিএনপি যে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে আসকারা দেয় এগুলোই তার প্রমাণ। আমাদের গণমাধ্যমগুলোর উচিত বিএনপির এই চরিত্রকে আরও বেশি করে তুলে ধরা। দেশের বেশিরভাগ অসাম্প্রদায়িক জনগোষ্ঠী যেন তাদের আসল চেহারা জানতে পারে। লেখক : চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়