শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে ‘উপেক্ষিত’ ওয়ার্নারই বিশ্বকাপের সেরা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে রীতিমতো ভয়াবহ অফফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে তাকে আইপিএলের মূল একাদশ থেকে ছুড়ে ফেলা হয়। এমনকি একটি ম্যাচে দলের সঙ্গে মাঠে না এনে, রেখে আসা হয় টিম হোটেলে।

সেই ওয়ার্নারই জাতীয় দলের জার্সিতে যেন পুরোপুরি ভিন্ন এক ব্যাটার। যিনি ধারাবাহিক উজ্জ্বল পারফরম্যান্সে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।

ওয়ার্নারের ব্যাট থেকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচে এসেছে মহামূল্যবান একেকটি ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস।

সবমিলিয়ে বিশ্বকাপের সাত ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। যা কি না এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। ফাইনালে ৫৩ রান করার আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও করেছিলেন ৪৯ রান।

এবারের বিশ্বকাপের ওয়ার্নারের সর্বোচ্চ ইনিংসটি ৮৯ রানের। যা তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটিতে। সেই ম্যাচে বড় জয়ের কল্যাণেই সেমির টিকিট পেয়েছিল অস্ট্রেলিয়া।

অর্থাৎ পরপর তিন ম্যাচে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৮৯*, ৪৯ ও ৫৩ রানের অসাধারণ তিনটি ইনিংস। যার ফলে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বেছে নিতে কোনো সমস্যাই হয়নি দায়িত্বে থাকা নির্বাচকমন্ডলীকে।

বিশ্বকাপের প্রতি আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়

২০০৭ - শহিদ আফ্রিদি (৯১ রান ও ১২ উইকেট)
২০০৯ - তিলকারাত্নে দিলশান (৩১৭ রান)
২০১০ - কেভিন পিটারসেন (২৪৮ রান)
২০১২ - শেন ওয়াটসন (২৪৯ রান ও ১১ উইকেট)
২০১৪ - বিরাট কোহলি (৩১৯ রান)
২০১৬ - বিরাট কোহলি (২৭৩ রান ও ১ উইকেট)
২০২১- ডেভিড ওয়ার্নার (২৮৯ রান)

  • সর্বশেষ
  • জনপ্রিয়