শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ সম্পর্ক শেষের কষ্ট তো আছেই, তাই আমি ভালোবাসার প্রতি আস্থা হারাতে চাই না: অনুপম রায়

মনিরুল ইসলাম: [২] ‘এই জাহাজ মাস্তুল ছারখার/ তবু স্বপ্ন দেখছি বাঁচবার’। এক দশক আগে এই গান লিখেছিলেন অনুপম রায়। গানের কথার সঙ্গেই আজ যেন হুবহু মিলে যাচ্ছে জীবন। দিন ৩ আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। জানিয়েছেন, ভেঙে যেতে চলেছে পাঁচ বছরের দাম্পত্য। এমন পরিস্থিতিতেও প্রেমে বিশ্বাস রাখতে চান অনুপম।

[৩] আনন্দবাজার অনলাইনের লাইভে অনুপমের উত্তর, যা হয়েছে, তা আমার জীবনের বড় ক্ষতি। সেই জায়গায় মানুষের ভালবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু এখন তো আমি দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি। আমার জীবনে যা ঘটেছে, তা দিয়ে একটা বড় জিনিসকে বিচার করা যাবে না।

[৪] তিনি বলপন, সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বন্ধুত্ব থাকবে অটুট। অনুপমের কথায়, আমার তো অনেক ভাল দিনও গিয়েছে। আমি ভালবেসেছি। ভালবাসা পেয়েছি। অনেক স্মৃতি আছে, যেগুলো ভীষণ ভীষণ কাছের। তা হলে কি সেগুলোর কোনও দাম নেই? সেগুলোর তো দাম আছে।

[৫] শিল্পীর আরও সংযোজন, আজ আমার খারাপ সময় চলছে। একটা বিশ্রী জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলে পুরনো সময় মিথ্যা হয়ে যায়নি। একটা দীর্ঘ সম্পর্কে থাকলে সেই মানুষের প্রভাব জীবনে থাকে। তাই আমি ভালবাসার প্রতি আস্থা হারাতে চাই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়