শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে তালিবান

রাশিদুল ইসলাম : [২] পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান (টিটিপি)র শান্তি আলোচনায় তালিবানের মধ্যস্থতায় সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। এমন দাবি করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। প্রেসটিভি

[৩] পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় তালিবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি মধ্যস্থতা করছেন এবং এই আলোচনা আফগানিস্তানের খোস্ত প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে।

[৪] আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর টিটিপি’র ভাগ্য নির্ধারণ ইসলামাবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এ কারণে যে টিটিপি গত বছর দেশটিতে ৯৫টি সন্ত্রাসী হামলা চালায় যাতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়